সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়ায় বুড়িরচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


মামুন রাফী, স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-01-27 ৯:৩৬
হাতিয়ায় বুড়িরচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
হাতিয়ায় বুড়িরচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) বিকেলে বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ছিল।

বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাছউদুর রহমান বাবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে সমাবেশে অংশগ্রহণ করেন

হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সিঃ যুগ্ম আহবায়ক, মিল্লাতুর রহমান মিল্লাত, বুডিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ ফাহিম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম আদনান।

বক্তারা বলেন, কৃষকদের উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তি সরঞ্জাম যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর এবং অন্যান্য যন্ত্রপাতি বিতরণে পদক্ষেপ নেওয়া হবে। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং দলীয়করণের মাধ্যমে অন্যরা সেই সুবিধা ভোগ করেছে। বিএনপির নেতাকর্মীরা দেশের কৃষকদের প্রকৃত সুবিধা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বক্তারা আশ্বাস দেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কৃষকদলের সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম হকসাব, ডাঃ তসলিম আলম, বেলাল উদ্দিন, আমির আল কাউসার, মোছলেহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, সমির উদ্দিন এবং ছানাউল্লাহ স্বপন।

বক্তারা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহার ও প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “আধুনিক কৃষি সরঞ্জাম যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহে পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য সুবিধা প্রদানে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাবে।”

সমাবেশে বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক কৃষক এবং নেতাকর্মী অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।