সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমণে তিন দিনের নিষেধাজ্ঞা


রবিউল জিহাদ,খাগড়াছড়িঃ

eshomoy.com || 2024-09-24
রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমণে তিন দিনের নিষেধাজ্ঞা
সাজেক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আগামী তিন দিনের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, "বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সাজেকের পর্যটন ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।" এর আগে গত তিন দিন ধরে চলা অবরোধের কারণে সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন।


সাজেক থেকে ফিরে আসা পর্যটকদের মধ্যে ১১২টি পিকআপ-চাঁদের গাড়ি, ২৩টি সিএনজি এবং ১০৯টি মোটরসাইকেলে প্রায় দেড় হাজার পর্যটক মঙ্গলবার সকালে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছান। সেনাবাহিনীর সহায়তায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।


তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্মো ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধের কারণে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে পর্যটকরা বড় ধরনের দুর্ভোগের মুখে পড়েন। সাজেকে আটকে পড়া পর্যটকদের প্রশাসনের সহায়তায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।


বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, "দীঘিনালার সাম্প্রতিক ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে।"


প্রশাসনের এই সিদ্ধান্ত সাময়িক হলেও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।