সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জাতীয়

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু


বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-10-03
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু
ছবি - ই স ম য়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার এমনভাবে খেলোয়াড় তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনামের সঙ্গে খেলতে পারে।


আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, আগামী ১০ অক্টোবর জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে ক্রীড়া মন্ত্রী উপস্থিত থাকবেন। এ উপলক্ষে মাঠের প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি তিনি মাঠটির সার্বিক পরিস্থিতি দেখতে এসেছেন।


তিনি বলেন, লালমনিরহাট শহর ঐতিহ্যবাহী এবং এখানে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। জেলা শহরটি আয়তনে ছোট হলেও খেলাধুলার মাঠের দিক থেকে এটি সমৃদ্ধ। খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।


মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মেসি -রোনালদোর মতো খেলোয়াড়রা ফুটবলকে পেশা হিসেবে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। অথচ দেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় অর্থনৈতিক কারণে খেলাকে পেশা হিসেবে নিতে পারেন না। সরকার খেলোয়াড়দের জন্য এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করতে পারে।


তিনি বলেন, দীর্ঘদিনের নানা কারণে তরুণ সমাজের একটি অংশ খেলাধুলার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপের মতো আয়োজনের মাধ্যমে দেশের খেলার মাঠগুলো আবারও প্রাণ ফিরে পেয়েছে।


মন্ত্রী বলেন, বর্তমানে লালমনিরহাটে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। ফুটবল, হাডুডু ও ক্রিকেটসহ জনপ্রিয় খেলাগুলোকে বিভিন্ন পর্যায়ে আরও এগিয়ে নেওয়া হবে। খেলোয়াড় ও ক্রীড়া ক্লাবগুলোকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে ক্লাবগুলোর মাধ্যমে তরুণ সমাজ মাঠে ফিরে আসে।


মাঠ পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।