পঞ্চগড়ের আলোচিত ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি মোঃ নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যা মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।