সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : কুমিল্লা

নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন পলাতক আসামিকে গ্রেপ্তার ও গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-10-05 16:34
নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন  পলাতক আসামিকে গ্রেপ্তার ও গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রিয়া মনি ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী রিয়া মনির মা রাবেয়া আক্তার, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান এবং নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক।

ভুক্তভোগীর মা রাবেয়া আক্তার অভিযোগ করে বলেন, গত ১৫ জুন তার মেয়েকে অষ্টগ্রাম গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ, বক্সগঞ্জ গ্রামের জয়নাল মোল্লার ছেলে রিয়াজ মোল্লা এবং সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের আকরাম অজ্ঞাত স্থানে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে এবং ১৩ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১৭ জুন নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ফয়েজ আহমেদ ও রিয়াদউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে আকরাম এখনো পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। অসুস্থ মেয়েকে নিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ছাড়া হুমকি দেওয়ার অভিযোগে আসামিদের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান রাবেয়া আক্তার। আনিসুর রহমান, সোহাগ মিয়া ও শাহ আলমের বিরুদ্ধেও হুমকির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, মামলাটি বিচারাধীন। হুমকি-ধমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। আদালতের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।