সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : পিরোজপুর

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


eshomoy.com || 2024-12-06
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
 
জালিস মাহমুদ, বিশেষ প্রতিনিধি:
"মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার"  এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে
আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স। 
 এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল। 
আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি মো. আসলাম শেখ সহ মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দ। 
এ টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে।
দলগুলো হল শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট, নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি, ভান্ডারিয়া একাদশ, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব পিরোজপুর, নাজিরপুর ক্রিয়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডউয়াতলা ফুটবল একাডেমি বরগুনা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট বনাম নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি। 
আয়োজক কমিটির প্রধান মো. আসলাম শেখ বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার এটা বদিউজ্জামান শেখ রুবেল এর অঙ্গীকার। এই স্লোগান নিয়ে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। 
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল  বলেন, যুবকরা দেশের সম্পদ। তারা সমাজের চালিকাশক্তি। সুতরাং, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে হলে তাদেরকে  খেলার মাঠে নিয়ে আসতে হবে। পিরোজপুর পৌর এলাকা সহ দেশের যুবসমাজ যাতে ভুল পথে পরিচালিত না হয় এ ব্যাপারে অবিভাবক সহ সংশ্লিষ্ট  সবাইকে এগিয়ে আসতে হবে।