সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : ঝালকাঠি

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দারের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2025-04-11
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দারের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দারের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।


বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : 


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা:জিয়াউদ্দীন হায়দারের ভাই ডা:শাকিলের উদ্যোগে ঝালকাঠিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাস্থ্য সেবা দেয়া হয়েছে।আজ শুক্রবার ১১ এপ্রিল ঝালকাঠিতে সকাল থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক রোগী। 


বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকার অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের দেশসেরা ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। নবজাতক, শিশু, কিশোর, মেডিসিন, সার্জারি, কিডনি, চর্ম, যৌন, ইউরোলজি, হাড়জোড়া, নাক-কান-গলা, গ্যাস্ট্রোসহ নানাবিধ রোগের চিকিৎসা দেওয়া হয় একদিনে। সকাল আটটায় শুরু হয়ে নামাজের বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল। তিনি বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো,প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। রোগীরা যেন স্বল্প সময়ে ভালো চিকিৎসা পান, সেটিই আমাদের লক্ষ্য।


ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের দাবি জানান।


ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন হায়দার এর সহোদর।তার নির্দেশনাতেই এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।