সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বরিশাল

তরমুজ চাষে লাভবান তরুণ উদ্যোক্তা আল আমিন ফকির


eshomoy.com || 2024-04-04



তরমুজ চাষে লাভবান তরুণ উদ্যোক্তা আল আমিন ফকির

তরমুজ চাষে লাভবান তরুণ উদ্যোক্তা আল আমিন ফকির 


এম কে কামরুল ইসলাম বরিশাল থেকে, 

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর কাঠিপাড়া চর এলাকাজুড়ে প্রায় ১৪০০ শতাংশ জমিতে তরমুজের চাষ করেছেন তরুণ উদ্যোক্তা  আল আল আমিন ফকির ।কীটনাশক ছাড়া  সম্পূর্ণ  জৈব পদ্ধতিতে এ তরমুজের আবাদ করেছেন তিনি ।  এসব তরমুজ স্থানীয়  চাহিদা মিটিয়ে আশেপাশের বিভিন্ন জেলায় যাচ্ছে। 


নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। জেলায় এ বছর ৭৭ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এর মধ্যে  নলছিটি উপজেলায় ২৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে।


স্থানীয় তরমুজ ক্রেতা অহিদুজ্জামান সোহাগ বলেন,এখানে রাসায়নিক মুক্ত তরমুজ ক্রয় করতে পারি যা দামেও কম। আমরা সবসময় চাই প্রতিবছরই এভাবে তরমুজ চাষ হোক যাতে সবাই কম দামে ও ভালো মানের তরমুজ ক্রয় করতে পারে।


তরমুজ চাষী আল আমিন ফকির বলেন, আমরা ৬ জন মিলে  নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে ১৪ একর জমিতে তরমুজের আবাদ করেছি।এ বছর ফলন ভালো হওয়ায় লাভবান হতে পারবো। আমাদের ৯ লাখ টাকা খরচ হয়েছে সব তরমুজ বিক্রি করতে পারলে ১৬ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবো।


নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন বলেন,কৃষি বিভাগের পক্ষ থেকে তরমুজ চাষিদের সব ধরণের পরামর্শ ও সহযোগিতা করা  হয়েছে। আশা করা যায়, কৃষকরা এ বছর লাভবান হবেন।এছাড়া এসএসিপি প্রকল্পের আওতায় মগর ইউনিয়নে তরুণ উদ্যোক্তা আল আমিন ফকিরকে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। যার মাধ্যমে তরমুজ চাষ করে  তিনি লাভবান হয়েছে।