সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

ইবি উপাচার্যের নামে ফেইক আইডি: অর্থ চাওয়ার অভিযোগ


ইবি প্রতিনিধি

eshomoy.com || 2025-03-20
ইবি উপাচার্যের নামে ফেইক আইডি: অর্থ চাওয়ার অভিযোগ
হোয়াটসঅ্যাপের স্কিনশট

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন জনের কাছে অর্থ চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের অফিশিয়াল পেইজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়।


সতর্কতামূলক প্রজ্ঞাপনে বলা হয়, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর নামে একটা ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি দিয়ে ভুয়া ও বিভ্রান্তিমূলক মেসেজ ও দেয়া হচ্ছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


হোয়াটসঅ্যাপ স্কিন শটে দেখা যায়, এক প্রশ্নের উত্তরে “অফকোর্স ইউ ক্যান” বলার পর, স্যারের নামে ফেইক আইডি “আই নিড ইউ টু সেন্ড 50000 ইট ইজ পসিবল নাও?” বলে টাকা খুঁজতে দেখা যায়। 


এ বিষয়ে উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) গোলাম মাহফুজ মঞ্জু জানান, “ভিসি স্যার আমাকে দেখালো, পরে প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছেন। এটা একটা ষড়যন্ত্রের অংশ। পুরোনো কালচার থেকে বের হতে পারেননি তারা। স্যার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।”


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, “স্যার আমাকে এ বিষয়ে জানানোর পর সতর্কমূলক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।”