সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

‘বিদেশে লোক পাঠানোর’ ফাঁদে প্রতারণা, ইউটিউব চ্যানেল Basic IT School-এর নামে অভিযোগ


জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:

eshomoy.com || 2025-10-14
‘বিদেশে লোক পাঠানোর’ ফাঁদে প্রতারণা, ইউটিউব চ্যানেল Basic IT School-এর নামে অভিযোগ
প্রতারকের ইউটিউব চ্যানেল

বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিস্তার করেছে Basic IT School নামে একটি ইউটিউব চ্যানেল। চ্যানেলটি নিজেকে বুয়েসেল (BOESL)-এর কর্মী পরিচয় দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে প্রবাসে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা।
প্রথমে স্বল্প খরচে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা হয়, যেখানে প্রতারকরা নিজেদের মোবাইল নাম্বার প্রদর্শন করে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়।

সম্প্রতি ইসময়-এর হাতে এমন একটি অভিযোগ এসেছে। জানা গেছে, প্রতারক চক্রটি ইসময়-এর দিনাজপুর জেলা প্রতিনিধির বাবাকে বুয়েসেলের মাধ্যমে বিদেশ পাঠানোর আশ্বাস দেয়। প্রথমে আবেদন ফি বাবদ ৯৮৭ টাকা বিকাশের মাধ্যমে নেয় ০১৭৯৭৬০০৫২০ নম্বরে। পরে সিভি তৈরির কথা বলে আরও ১,০০০ টাকা নেয়। এরপর ধাপে ধাপে আরও টাকা দাবি করতে থাকে চক্রটি।

এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারক চক্র। ওই সময় ব্যবহৃত নাম্বারটি ছিল ০১৮৯৬২৮৬৯২৯, যা বর্তমানে বন্ধ রয়েছে। এখন তারা ইউটিউব চ্যানেলে নতুন একটি নাম্বার (০১৫৭৭১৬৪৩৮০) ব্যবহার করে একইভাবে নতুন ভুক্তভোগীদের ফাঁদে ফেলছে।
এ বিষয়ে ইসময়-এর দিনাজপুর জেলা প্রতিনিধি প্রতারকের পুরনো নাম্বারে (০১৮৯৬২৮৬৯২৯) যোগাযোগ করে জানতে চান তিনি বুয়েসেলের কোন পদে কর্মরত। এ সময় প্রতারক ব্যক্তি সাংবাদিকের সঙ্গে অশালীন ও কটূক্তিকর ভাষায় কথা বলেন।
ঘটনাটি তদন্তসাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

জেএইচ/ইডি