সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সম্পাদকীয়

ময়মনসিংহে ৫০তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল-ইসময়(ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-06 21:02:15
ময়মনসিংহে ৫০তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।



আজ ০৬ নভেম্বর ২০২১ তারিখ ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। 

সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদ এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সমবায় বিভাগ ময়মনসিংহ ও সমবায়ীদের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

" বঙ্গ বন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমবায় বিভাগ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমবায়ের ময়মনসিংহ বিভাগীয় যুগ্মনিবন্ধক মো: মশিউর রহমান সভাপতিত্বে সমবায় ব্যাংকের ডাইরেক্টর, সোনার তরী মাল্টিপারপাসের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি শাহজাহান পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু, মাননীয় মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; জনাব এস, এ, এম, রফিকুন্নবী,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ; ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ; জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ প্রমুখ। 

জানা গেছে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ২০২০ সনে নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।