সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

আপনি পড়ছেন : সারাদেশ

হত্যা মামলা থেকে বাঁচতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন ভারতীয় যুবক


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-26
হত্যা মামলা থেকে বাঁচতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন ভারতীয় যুবক

হত্যার মামলা থেকে বাঁচতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন ভারতীয় যুবক

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচারপ্রক্রিয়া থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাজকুমার রাজভর ওরফে রাজু (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার ২০১৬ সালে যোগেশ সিং নামের এক ব্যক্তিকে হত্যার মামলার আসামি। মামলার বিচার চলাকালে তিনি নিজের মৃত্যুর মিথ্যা প্রমাণ তৈরির পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ২০২৫ সালের ৩০ মে উত্তর প্রদেশের গাজীপুরে একটি ছাগলের শেষকৃত্যের আয়োজন করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চিতায় থাকা ছাগলের দেহের জায়গায় নিজের ছবি বসিয়ে এমন একটি ছবি তৈরি করা হয়, যাতে তাঁকে মৃত বলে মনে হয়। মৃত্যুর ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে শেষকৃত্যের আরও কিছু ছবিও সাজানো হয়েছিল বলে অভিযোগ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ছবি ও নথির ভিত্তিতে রাজকুমার মউ পৌর কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ সংগ্রহ করেন। পরে আদালতে সেই মৃত্যুসনদ জমা দিয়ে নিজেকে মৃত প্রমাণ করার চেষ্টা করেন। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ আরও জানিয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন রাজকুমার। হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার দায় থেকেও বাঁচতে তিনি এমন পরিকল্পনা করে থাকতে পারেন বলে তদন্তকারীদের ধারণা।