সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

জয়ের ৭দিনের মাথায় চেয়ারম্যান গ্রেফতার


শারমিন শোভা -ইসময় (মানিকগঞ্জ প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-13
জয়ের ৭দিনের মাথায় চেয়ারম্যান গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা গালা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.শফিক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

বুধবার বিকেল ৪টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

 

গ্রেফকারকৃত শফিক বিশ্বাস গালা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান।তিনি হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

 

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের আগে গত ৩ জানুয়ারি হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালাই মোড়ের মানিক মিয়ার বাড়ির সামনের নৌকা প্রার্থীর প্রচারণা কেন্দ্রে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এঘটনায় ওই দিন দুপুরে নৌকা প্রতীকের প্রার্থী মো.রাজিবুল হাসান রাজিব বাদি হয়ে স্বতন্ত্র প্রার্থী শফিক বিশ্বাসসহ ৫০জনের নাম উল্লেখ্য করে থানায় লিখিত অভিযোগ করেন।

 

 

 

খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিরামপুর উপজেলার সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো.রাজিবুল হাসান রাজিব গালা ইউনিয়নের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করেন। একই ইউনিয়নে হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেন। ৫ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থী রাজিবুলকে পরাজিত করে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.শফিক বিশ্বাস।

 

 

ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, নির্বাচনের আগে এই মামলায় শফিক বিশ্বাসের তিন সমর্থককে গ্রেফতার করা হয়েছে।একই মামলায় বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

 

 

শফিক বিশ্বাসের সমর্থককে আগে গ্রেফতার আর শফিক বিশ্বাসকে দেরিতে গ্রেফতার করা হলো এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।