সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে : জামায়াত


মোঃ মামুন

eshomoy.com || 2025-02-09
২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে :  জামায়াত

"২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করব ইনশাআল্লাহ। সরাসরি বা পরোক্ষভাবে আমাদের ব্যানারে হতে পারে অথবা অন্যান্য দলের সাথে সমন্বয় করে হতে পারে, সকলের সাথে সমঝোতার ভিত্তিতে হতে পারে এবং একটি সমন্বিত নির্বাচনও হতে পারে"। শরীয়তপুরে ১৭ বছর পরে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু জায়গায় সফল হলেও দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে মুহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি কাল্প্রিটদের বিচার হওয়া দরকার, যারা অপরাধী তাদের বিচার হলে মানুষ এক ধরনের ভরসা পাবে আর উস্কানিমূলক কাজ কাউকেই করা উচিত নয়। কোন ধরনের সহিংসতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না।সম্মেলনে জেলার ৬টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থেকে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন ও শামসুল ইসলাম আল বারাতি, শরীয়তপুর জেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও শরীয়তপুরের সিনিয়র নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি শাখাওয়াত হোসেন প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,বাংলাদেশের মানুষ ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা দেখেছে তাতে দেশ ও দেশের মানুষের মুক্তি মিলেনি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়নি। এবার একদফা দেয়া হয়েছে। সেই একদফা হলো "জামায়াতে ইসলামীকে ক্ষতায় আনতে হবে"। তিনি বলেন, জামায়াতের আন্দোলন বিশ্বব্যাপী আন্দোলন। এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়।

স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য সবার দরজায় এগিয়ে যাবেন। যত বাধা আসবে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের সেবার জন্য এগিয়ে যাবেন। আর সবার মতামত নিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে।