সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-18
একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে
ঢাবি ছাত্রদলের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে (ডাকসু) ঘিরে একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের ঢাবি শাখা।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করে বলেন, “একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে।

“মব উস্কে দিয়ে” ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।