সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে: ফয়জুল করীম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-29
আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে: ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি হলো ইসলাম তথা দেশের পক্ষে, আর অন্যটি হলো ইসলামের বিপক্ষে তথা ভারতের পক্ষে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে ফয়জুল করীম বলেন, এটি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং কোন দেশই এটি বাতিল করেনি। বরং নতুন নতুন দেশও এ পদ্ধতির দিকে ঝুঁকছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোন ধর্ষক, চাঁদাবাজদের ক্ষমতায় নেবে না এ দেশের মানুষ। যারা দুর্নীতি করেছে, মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।