সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

গাজীপুরের কালিগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

eshomoy.com || 2021-01-05 12:15:30
গাজীপুরের কালিগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নৌকাকে বিজয় করতে ছাত্রলীগ বড় ভূমিকা রাখবে। আমি আদেশ ও নির্দেশ দিচ্ছি পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয় করতে ছাত্রলীগ সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। যারা ছাত্রলীগ করছে তারা সৌভাগ্যবান। আওয়ামী লীগের আগে ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষা-শান্তি ও প্রগতির ধারক ও বাহক হয়ে ছাত্রলীগ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকল চাওয়ার মুলশক্তি হয়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। রোদ-বৃষ্টি ও ঝড় ছাত্রলীগকে কাবু করতে পারবে না। গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান।
আলোচনা সভার আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ছাত্রলীগের সভাপতি।পরে নাগরী উলুখোলার নৃত্যাঞ্জলী একাডেমির নৃত্যশিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
আলোচনা সভার পর উৎসব মুখর পরিবেশে বিশাল কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
পরে ঘোড়ার গাড়িতে চড়ে মেহের আফরোজ চুমকি এমপি উপজেলা, পৌর, কলেজ শাখার ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগে সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, সাধারন সম্পাদক সাদমান সাকিব আলভী, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন, সাধারন সম্পাদক মো. ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।