সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন কমিশনের প্রস্তাবে নারাজ, ‘শাপলা’য় অনড় এনসিপি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-06
নির্বাচন কমিশনের প্রস্তাবে নারাজ, ‘শাপলা’য় অনড় এনসিপি
প্রতীকী ছবি

নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকা ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান জানিয়েছে এনসিপি। ফলে ‘শাপলা’ প্রতীক চেয়ে আবারও আবেদন করবে দলটি।

আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পুনরায় শাপলা প্রতীক চেয়ে চিঠি দেওয়া হবে বলে জানান দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জহিরুল ইসলাম মুসা বলেন, ইসির দেওয়া ৫০টি প্রতীক থেকে আমরা কোনোটি গ্রহণ করব না। আমরা আবারও শাপলা প্রতীক চেয়ে কমিশনে চিঠি দেব।

এর আগে, দলটি ইসিতে নিবন্ধনের আবেদন করে এবং প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করে। পরে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চাওয়া হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীকগুলো না থাকায় কমিশন তা বাতিল করে।

ইসির জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হয়। সেখানে শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়।

কমিশনের তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে : খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, মোবাইল ফোন, কলম, বাঁশি, টেবিল, ফ্রিজ, হাঁস, হরিণ, হেলিকপ্টার, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, শঙ্খ, মাইক, সোফা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ইত্যাদি।

তবে এসব প্রতীক প্রত্যাখ্যান করে এনসিপি আবারও শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা— কোনোটিই নেই। তাই এই প্রতীকগুলো বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।