সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে, দেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-07
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে, দেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, সংস্কার নিয়ে কথা বলেছেন।

 

পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন। ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে, গত এক বছর ধরে। যেমন যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম। সেই ক্ষেত্রে কী কোনো পরিবর্তন আপনারা সরকারে আসলে উদ্যোগ নেবেন, এমন কোনো চিন্তা আছে কিনা?

 

জবাবে তারেক রহমান বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। 

 

 

বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গুড কোশ্চেন। বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ন রেখে বাকি সবকিছু। 


এটাকে বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন?

 

এমন প্রশ্নে তারেক বলেন, না, ওদেরটা ওরা বলেছে, আমি ভাই বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়। আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। আমার কাছে সবার আগে বাংলাদেশ। সিম্পল, কমপ্লিকেট করার কিছু নাই, এটা সিম্পল ব্যাপার। 


বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে যেই সম্পর্ক ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কী হবে-ভারতের সাথে সম্পর্কের বিষয়ে? 

 


এ বিষয়ে তারেক রহমান বলেন, আমার মনে হয় আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন সেখানে বোধ হয় আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন। এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে তারপরে আমি যা যা করতে পারব আমি তাই করব। 


বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন সেটা আপনি পরিষ্কার করেছেন। ভারতের কথা বিশেষভাবে আসছে