সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

আ. লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে যে দোয়া করলেন হাদি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-07
আ. লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে যে দোয়া করলেন হাদি
ছবি ভিডিও থেকে নেওয়া।

গণহত্যায় অংশ নেয়নি আওয়ামী লীগের এমন নেতাকর্মীদের ভাই-বোন সম্বোধন করে তাদের জন্য দোয়া করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ দোয়া করেন তিনি।

দোয়া করার সময় দুই হাত তুলে কান্নাজড়িত কণ্ঠে হাদি বলেন, আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা হাসিনার সঙ্গে গণহত্যায় অংশ নেয়নি, কিন্তু এখনো হাসিনার পক্ষ সমর্থন তাদের অন্তরে সত্য উন্মোচন করে দেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক ভাই-বোনদের বোঝার সুযোগ দেন যে আবরার ভাই তাদের নিজের ভাই, আবরার তাদের নিজের সন্তান।


তিনি আরো বলেন, হে আল্লাহ, আবরার ভাইকে আপনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।