সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

'বিএনপি'কে কড়া হুঁশিয়ারি ব্যারিস্টার ফুয়াদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-08
'বিএনপি'কে কড়া হুঁশিয়ারি ব্যারিস্টার ফুয়াদের
সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই। আপনারা ভাববেন না যে আমরা লেজ গুটায়ে ঢাকায় পালায় যাবো। আমরা সেই নাম নিয়ে রাজনীতি করি না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা পরিবর্তন হন। তা না হলে গত বছরের কথা মনে রাইখেন কিন্তু। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ফুয়াদ বলেন, গত বছর বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, রোববারের ভিডিও ফুটেজ আছে। কারা কারা উস্কানি দিয়েছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি। তাদের বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেকদিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন।

এক মাঘে শীত যাবে না উল্লেখ করে ফুয়াদ বলেন, আজ আমার দল ছোট। আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে-ইউনিয়নে নাই। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত ১৬ বছর আওয়ামী লীগরে ফালাইতে পারেন নাই। 

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে রোববার (৭ ডিসেম্বর) এক সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ হেনস্তার শিকার হন। অভিযোগ, বিএনপি নেতাকর্মীরাই তাকে অপদস্থ করার চেষ্টা করে।