সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপিকে ভয় দেখাতে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামীলীগ: রিজভী


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-31 20:47:15
বিএনপিকে ভয় দেখাতে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামীলীগ: রিজভী

 

 

 

বিএনপির আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে ভোলায় গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বিদ্যুৎতের লোডশেডিং, জ্বালানিখাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৩১ জুলাই (রোববার) দুপুরে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।


ক্ষমতাশীল দলকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনারা মনে করেছেন- এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপিকে ভয় পাইয়ে দেবেন। কিন্তু ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তি আরও উজ্জীবিত হয়েছে, প্রতিবাদ মুখর হয়েছে। বাংলার মানুষ প্রতিটা গুলির জবাব দেবে।’


গাজীপুর শহরের বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।