আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশপুরে গনসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিছুর রহমান টিপু।
আরও পড়ুন- নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গরুর খামার
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও বিভিন্ন হাট বাজারে সাধারন মানুষের সাথে কুশল বিনিময়,নৌকা মার্কায় ভোট ও দোয়া চেয়ে গনসংযোগ করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিছুর রহমান টিপু।

এ সময় তার সাথে ছিলেন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাহ নেওয়াজ খোকন,নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলম হোসেন, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,স্বরুপপুর ইউনিয়নন কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য আব্দুল আলীম, আশরাফুল আলম হিমু ও আহমদ আলী স্বপন প্রমুখ।
আরও পড়ুন- গলাচিপায় সরকারী জমি দখল মুক্ত করলেন ইউএনও
ইসময়/আরএম/এমআরএম