দলীয় সংসদ সদস্যদের (এমপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এমপি পদ থেকে পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।
এতে বলা হয়, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না।
আরও পড়ুন- পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শূন্য পদে দায়িত্ব বণ্টন
তবে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে কিছু শর্তসমূহ পরিপালন করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
তবে কোনো স্বতন্ত্র প্রার্থী পূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হলে এই তালিকা দেয়ার প্রয়োজন হবে না বর্তমান সংসদ সদস্যদের স্বতন্ত্র হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার এক বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা সবাই জানেন, সংসদ সদস্যরা পদে থেকে (ভোট) করতে পারবেন না যদি উনারা স্বতন্ত্র করতে চান, তাহলে অবশ্যই উনাদের পদত্যাগ করতে হবে- এটা হলো আইনের কথা।
তবে এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলছেন, সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ওই বক্তব্য হয়ত ‘স্লিপ অব টাং’।
আরও পড়ুন- নাটোরে নৌকার বিপরীতে মনোনয়ন উত্তোলন করলেন যারা
তিনি বলেন, সংসদ সদস্যরা আইন অনুযায়ী পদে থেকে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে কারো পদত্যাগের প্রশ্ন আসে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক- সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।
ইসময়/একে/এমআরএম