সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

লালপুরে ফেসবুকে ওসি পরিচয়ে টাকা দাবি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


মোঃ শরিফুল ইসলাম লালপুর ,নাটোর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-11 19:43:00
লালপুরে ফেসবুকে ওসি পরিচয়ে টাকা দাবি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুর থানার ওসি পরিচয় ব্যবহার করে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন -শ্রমজীবীদের প্রতি সরকার নির্দয় আচরণ করছে এবি পার্টি

সোমবার (১১ডিসেম্বর) তাকে নাটোর আদালতে পাঠানো হয়।সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (একাংশ) যুগ্ম-সাধারণ সম্পাদক।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন - নৌকার বাইরে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা অবশ্যই বিদ্রোহী প্রার্থী কৃষিমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

 

ইসময়/ইস/এমআরএম