সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন- প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-12 14:50:30
স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন- প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আরও পড়ুন-  নাশকতার কারণে বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত- কাদের

ওবায়দুল কাদের বলেন, এখানে স্বস্তি অস্বস্তির বিষয় নয়, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র থাকবে। তবে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না। সে যে দলের প্রার্থীই হোক। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। বল প্রয়োগ বা ফ্রি স্টাইলে যাওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 

 
 

স্বতন্ত্র প্রার্থীর কারণে গঠনতন্ত্র লঙ্ঘন হলো কি না, এমন প্রশ্নে কাদের বলেন, দেশের সার্বিক গণতন্ত্র যেখানে হুমকির মধ্যে সেখানে দেশের প্রয়োজনে দলীয় সভাপতি সিদ্ধান্ত দেবেন। 

প্রার্থীদের সম্পদ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রার্থীদের সম্পদ বৃদ্ধি অবৈধ হলে দুদক দেখবে। জনপ্রিয়তার কারণে সবাই নৌকা চাচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে এখনও আলাপ আলোচনা চলছে।

বাংলাদেশের নিরাপত্তার জন্য বিএনপি-জামায়াতকে সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে কাদের বলেন, সহিংসতা করে, ষড়যন্ত্র সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না।

আরও পড়ুন- শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেলেন ২৮ জন

বিএনপি যদি মনে করে সরকার চুপ থাকবে সেটা ভুল ধারণা। নির্বাচন কমিশনকে নির্বাচন বিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

 

ইসময়/একে/এমআরএম