সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বামজোটের মিছিল সমাবেশ


মোঃ মজিবুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি 

eshomoy.com || 2023-12-17 19:23:00
নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বামজোটের মিছিল সমাবেশ

তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার বেলা ১২ টার দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেল গেট থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে ওই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-ঢাকা-১৯ এর ৫ প্রার্থী ফিরে পেলেন বৈধতা

বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্টলীগ গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্লাহিল নান্নু প্রমুখ।

সমাবেশে বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি  সরকারের অধীনে নির্বাচন,ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয়  নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ,গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।

 

ইসময়/একে/এমআরএম