সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন মোঃ মহিউদ্দিন আহম্মেদ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

eshomoy.com || 2024-03-09
টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন মোঃ মহিউদ্দিন আহম্মেদ
মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ

আজ ৯ই মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড রয়েছে যাতে ভোটার সংখ্যা প্রায় ৫১ হাজার। উক্ত নির্বাচনে ইভিএম এর মাধ্যমে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ করা হয়।

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট গ্রহণের সংখ্যা ৩১৪৬৮ যার ভিতর ৭৩ টি ভোট বাতিল করা হয়েছে। মোট ভোটের  ৬২.০৭% ভোট গ্রহণ হয়েছে বাকি ৩৭.৯৩% ভোটাররা অনুপস্থিত ছিলেন।


আরো পড়ুন, শনিবার ও রবিবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


মেয়র পদে জগ মার্কা প্রতীকে ২০৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সফল মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ। যিনি পর পর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ মোঃ শফিকুল ইসলাম মোবাইল মার্কায় ৯৬৭৬ ভোট, মোঃ আবুল কালাম আজাদ রেলইঞ্জিন মার্কায় ৪৪০ ভোট, মোঃ এনায়েত হোসেন নারিকেল গাছ মার্কায় ২৩৭ ভোট, মোঃ নাসিরউদ্দিন খান কম্পিউটার মার্কায় ২০৮ ভোট ও মার্জিয়া আখতার চামুচ মার্কায় ১১৬ ভোট পেয়েছেন। এবং ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৩ জন নারী কাউন্সিলর প্রার্থী জয়যুক্ত হয়েছেন।


আরো পড়ুন, আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি