সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : রাজনীতি

‘প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বাংলাদেশের কোনো লাভ হয়নি’


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-02
‘প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বাংলাদেশের কোনো লাভ হয়নি’
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "ভারতের সঙ্গে অংশীদারিত্ব ও সংযোগের বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। মূল বিষয় হলো, বাংলাদেশ কী পেল। কিন্তু প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বাংলাদেশ কিছুই পায়নি।"

সোমবার (১ জুলাই) বিকালে শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

মির্জা ফখরুল বলেন, "ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা নিয়ে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে। এসব সমঝোতার মাধ্যমে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই নির্ভরশীল হয়ে পড়বে।"

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহাসচিব কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে বিএনপি সেই পদে মনোনয়ন দেয়। দায়িত্বভার নেওয়ার পর তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান।