সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-28
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে পেশোয়ারে। সমাবেশে অংশ নেয় হাজার হাজার কর্মী-সমর্থক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকার বিরোধী স্লোগানও দেয় তারা।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই, সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায়।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন তিনি। বর্তমানে কারাবন্দি ইমরানের বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা।