সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

বাইডেনের দুর্বলতা, কাপুরুষতা আর অদক্ষতার কারণে ইউক্রেনে হামলা চলছে: ডোনাল্ড ট্রাম্প


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-14
বাইডেনের দুর্বলতা, কাপুরুষতা আর অদক্ষতার কারণে ইউক্রেনে হামলা চলছে: ডোনাল্ড ট্রাম্প

 

 

 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পেছনে বাইডেন প্রশাসনের দিকেই আঙুল তুলে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সমাবেশে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই ইউক্রেনে হামলা চালাতে পারত না রাশিয়া।


তার দাবি, বাইডেনের দুর্বলতা, কাপুরুষতা আর অদক্ষতার কারণে ইউক্রেনে হামলা চালাতে পেরেছে রাশিয়া। তিনি বলেন, ‘কী ঘটছে আমি দেখতে পাচ্ছি। যদি কেউ ভাবে যে পুতিন থেমে যাবে, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। পুতিন কোনোভাবেই থামবেন না। তার সঙ্গে কথা বলার মতো কেউ নেই আমাদের। আপনাদের উচিত, আমার সঙ্গে কথা বলা। রাশিয়ার প্রতি আমার চেয়ে বেশি আর কেউ কঠোর হতে পারবে না। আমিই একমাত্র ব্যক্তি, যে এ পরিস্থিতি সামাল দিতে পারি। আমি সেই ব্যক্তি, যার শাসনামলে রাশিয়া আক্রমণ করতে পারেনি।’


ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে স্পষ্ট করে বলে দেওয়া যে তার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় মস্কো শান্তি চুক্তিতে যাবে, নয়তো করুণ পরিণতি ভোগ করবে। আর যুক্তরাষ্ট্রকে রাশিয়ার তেল-গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এই আক্রমণ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হবে। এ সময় তিনি ভেনিজুয়েলা, ইরান ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমালোচনাও করেন।


এদিকে রাশিয়া ইউক্রেনে চালানো সামরিক অভিযানে ১৩ হাজার সেনা হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৩ মার্চ (রোববার) ইউক্রেনের পক্ষ থেকে আবারও রাশিয়ার ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়।


এক ভিডিওবার্তায় জেলেনস্কি জানান এ যুদ্ধে রাশিয়ার ১ হাজার সামরিক যান, ৭৪টি যুদ্ধবিমান এবং ৮৬টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মারিওপোলের ৮০ কিলোমিটার দূরে খাদ্য, পানি, ওষুধ নিয়ে একটি ত্রাণবহর অপেক্ষা করছে। কিন্তু রুশ বাহিনী তা আটকে দিয়েছে।


ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের কারণে ঘরছাড়া মানুষ একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে। জাতিসংঘের সবশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যার মধ্যে শুধু পোল্যান্ডেই আশ্রয় নিয়েছেন ১৬ লাখের বেশি।