সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

নাইজেরিয়ার নোবেলজয়ী লেখকের ভিসা বাতিল করল - ট্রাম্প প্রশাসন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-29
নাইজেরিয়ার নোবেলজয়ী লেখকের ভিসা বাতিল করল - ট্রাম্প প্রশাসন
সোয়িঙ্কা হলেন সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী আফ্রিকার প্রথম লেখক।

নাইজেরিয়ার লেখক ও নাট্যকার ওলে সোয়িঙ্কার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোয়িঙ্কা হলেন সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী আফ্রিকার প্রথম লেখক। তিনি ১৯৮৬ সালে নোবেল পুরস্কার পান।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নাইজেরিয়ার লাগোসে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্র কঙ্গিস হার্ভেস্ট গ্যালারিতে বক্তব্য দেন সোয়িঙ্কা। ওই সময় তিনি স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে ২৩ অক্টোবর তাঁর কাছে আসা এক নোটিশের কিছু অংশ পড়ে শোনান।

স্বভাবসুলভ হাস্যরস করে সোয়িঙ্কা ওই নোটিশকে ‘অদ্ভুত প্রেমপত্র’ হিসেবে অভিহিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল করা হবে। এর জন্য তাকে তার পাসপোর্ট সঙ্গে নিয়ে স্থানীয় মার্কিন কনস্যুলেটে উপস্থিত হতে বলা হয়েছে। তার আগে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য কনস্যুলেট কর্তৃপক্ষকে ই–মেইল পাঠাতে বলা হয়েছে।

দর্শকদের সঙ্গে মজা করতে করতে এ লেখক বলেন, তিনি এই অনুরোধটি পূরণ করার সময় পাননি।

সোয়িঙ্কা বলেন, হাস্যরসবোধ থাকা মানুষদের আমি পছন্দ করি। আর এটা আমার জীবনে শোনা সবচেয়ে হাস্যকর বাক্য বা অনুরোধগুলোর একটি। আপনাদের কেউ কি স্বেচ্ছায় আমার হয়ে কাজটি করে দেবেন? আমার হয়ে পাসপোর্টটা পৌঁছে দেবেন? আমি একটু ব্যস্ততা এবং তাড়াহুড়ার মধ্যে আছি।

গত বছর সোয়িঙ্কার মার্কিন ভিসা ইস্যু করা হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছেন।