সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

৬ মাসে রাশিয়ার এলএনজি আমদানি ৭% বৃদ্ধি করেছে ইইউ দেশগুলো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-30
৬ মাসে রাশিয়ার এলএনজি আমদানি ৭% বৃদ্ধি করেছে ইইউ দেশগুলো
সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আমদানি করা সমস্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ১৬ শতাংশই রাশিয়ান এলএনজি থেকে আসে। শুধু তাই নয় দেশগুলো চলতি বছরের প্রথম ৬ মাসে রাশিয়া থেকে এলএনজি আমদানি ৭ শতাংশ বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস-এর তথ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইইউ অবজারভার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার সঙ্গে তেল-গ্যাস বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ করে আসছে। বিশেষ করে রাশিয়ার তেল আমদানির জন্য ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চীনের ওপর একই ধরণের চাপ দেওয়া হচ্ছে।

ইইউ অবজারভারের প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউতে মোট এলএনজি আমদানি ৭৩.১ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে। ইইউ'র মোট এলএনজি ক্রয় ব্যয় ৩০.৪ বিলিয়ন ইউরো- যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সরবরাহের পরিমাণ ১৬.৮ বিলিয়ন ইউরো এবং রাশিয়া থেকে সরবরাহের পরিমাণ ৪.৫ বিলিয়ন ইউরো।

এর আগে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য উদ্ধৃত করে জানিয়েছিল, রাশিয়ার ওপর ইইউ ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজে এলএনজি আমদানির ওপর পর্যায়ক্রমে নিষেধাজ্ঞার কথা বলেছে। তবে এসবের মধ্যেই রাশিয়ান এলএনজির বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে ইউরোপ।