সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় প্রদান স্থগিত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-29
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় প্রদান স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিক দুইজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করার জেরে যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, যতক্ষণ না আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই করা যায়, ততক্ষণ পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে।

 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থগিত করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত এলো।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।’

 

হুমকি দিয়ে তিনি আরও লিখেছেন, তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন, এমন যে কাউকে দেশ থেকে বের করে দেয়া হবে।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জনসাধারণের অভিযোগ, নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে বিবেচিত যেকোনো বিদেশি নাগরিককে নির্বাসিত করা উচিত।

 

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাখাইউএসসিআইএস’র সব কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে যে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়া হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে।

 

সিবিএসের হাতে পাওয়া নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তারা সিদ্ধান্ত নেয়ার সময় পর্যন্ত আশ্রয় আবেদন ও মামলা পর্যালোচনা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে।

 

ট্রাম্প তৃতীয় বিশ্বের কথা বললেও কোনো দেশের নাম নির্দিষ্ট করে বলেননি। তবে এই ধরনের পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এরইমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।