সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্যে নাইটক্লাবে ভয়াবহ আগুন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-07
ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্যে নাইটক্লাবে ভয়াবহ আগুন
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরপোরা গ্রামে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে নাইটক্লাবটির অবস্থান। রাত ১২টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

 

গোয়ার মুখ্যমন্ত্রী  প্রমোদ সাওয়ান্ত রোববার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগুন লাগার ঘটনায় নাইটক্লাবের জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন। পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সাওয়ান্তের সাথে কথা বলেছেন তিনি।

 

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যটক মৌসুমে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়ার একটি ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি। এতে দেখা যায়, একজন নৃত্যশিল্পী শোলের জনপ্রিয় গান ‘মেহবুবা ও মেহবুবা’-র তালে তালে নাচছেন। তাকে ঘিরে রয়েছেন সংগীতশিল্পীরা, আর দর্শকদের উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। এই সময় কয়েকজন আগুন দেখতে পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন।