সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিশ্ব

শীত যেভাবে উপভোগ করছেন নরওয়ের বাসিন্দারা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-04 21:16:00
শীত যেভাবে উপভোগ করছেন নরওয়ের বাসিন্দারা

নরওয়েতে এখন কনকনে শীত আর প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাকে মোকাবিলা করেন একেকজন একেকভাবে। অসহনীয় ঠান্ডায় অনেকে বাড়ির বাইরে যেতে সাহস পান না। অনেকে আবার তুষার আর বরফের উপর হেঁটে আনন্দ পান।

শীতে নরওয়ের তাপমাত্রার হিমাঙ্কের নিচে চলে যায়। বরফে পরিণত হয় পানি। তুষারে ঢেকে যায় চারপাশ। এক অন্যরকম রূপ নেয় প্রকৃতি। 

আরও পড়ুন- চেন্নাইয়ে প্রবল বৃষ্টি-বন্যা, ঘূর্ণিঝড় 'মিগজাউমের'

গত রোববার (৩ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোর তাপমাত্রা ছিলো মাইনাস ১২ ডিগ্রি। এই ঠান্ডার মধ্যেও কোরে বেরিয়েছেন বেড়াতে। তার বাড়ি অসলো শহরের অপসাল এলাকায়। তিনি এখন অবসর জীবন উপভোগ করছেন।

বাড়ি থেকে ছয় কিলোমিটারের বেশি পায়ে হেঁটে তিনি এসেছেন ওষ্টমার্কার জঙ্গলে। এই ঘন জঙ্গলের ভেতরে যে তুষারের উপর দিয়ে হাঁটছেন কোরে সেটি আসলে একটি লেক। এই লেকের নাম লাংভান যা এখন এখন ঠান্ডায় বরফ হয়ে গেছে।

শীতে নরওয়ের প্রকৃতির সৌন্দর্য নিয়ে কোরে বলেন, ‘নরওয়ের রাজধানী অসলোতে আছে সুন্দর প্রকৃতি আর জঙ্গলের অভিজ্ঞতা নেয়ার এক অসাধারণ সুযোগ। ইউরোপের অন্য কোনো রাজধানী শহরে এমন সুযোগ নেই। আমরা এটার যত্ন নেব।’

আরও পড়ুন- ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ভিডিও নতুন শিক্ষাক্রমের অংশ নয়: শিক্ষামন্ত্রী

এই প্রবীণ প্রকৃতিপ্রেমিক আরও বলেন, ‘নরওয়ে একটা ধনী দেশ এখানে অনেক সম্ভানা ও সুযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে। আমি প্রকৃতিকে ভালোবাসি, যা আমাকে আনন্দ দেয়। প্রতৃতির এই সুযোগ আমাকে শারীরীক ও মানসিক প্রশান্তি দেয়। এই সুযোগ অন্যদেরও কাজে লাগতে পারে।’

 কোরে লেকের বরফের ওপর দিয়ে হেঁটে খুব মজা পান। লেকের পাশে ছোট্ট একটি কাঠের ঘর আছে। তার সামনে বসে কাঁঠ জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা তার। আগুনের উত্তাপ ছাড়া এখানে বেশিক্ষণ থাকলে শুধু কোরেই নয় যে কেউ বরফে জমে যাবেন।
 

ইসময়/এনআই/এমআরএম