সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতের পার্লামেন্ট হামলার ‘মাস্টারমাইন্ড’ কে এই ললিত ঝা?


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-15 21:10:45
ভারতের পার্লামেন্ট হামলার ‘মাস্টারমাইন্ড’ কে এই ললিত ঝা?

ভারতে পার্লামেন্টের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। লোকসভায় হামলার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা দিল্লিতে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ললিত ঝা দিল্লির কর্তব্যপাথ এলাকার থানায় গিয়েছিলেন। আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের

ললিত ঝা বুধবার (১৩ ডিসেম্বর) ভারতের পার্লামেন্ট ভবনে হামলার মূল পরিকল্পনাকারী। সংসদে হামলার ঘটনায় দিল্লি পুলিশ বুধবার ছয় জনকে হেফাজতে নিলেও ললিত ঝাকে ধরতে পারেনি।
 
বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন দুই যুবক-যুবতী। জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা।
 

 
একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করছিলেন আরও কয়েকজন। ললিত ছিলেন তাদের মধ্যেই একজন।
 
বাকিদের বুধবারই গ্রেফতার করা হলেও পলাতক ছিল ললিত। বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত।
 
কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিও-র সূত্রেই তার সঙ্গে ললিতের আলাপ বলে জানতে পারে পুলিশ।
 
আরও পড়ুন- ভারতীয় পার্লামেন্টে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় ‘হামলা’!
 
ললিত শুধু নীলাক্ষর এনজিও-র সঙ্গে যুক্ত ছিলেন তাই নয়, কলকাতার ব্যস্ত অঞ্চল বড়বাজারে বেশ কিছুদিন ভাড়াও ছিলেন তিনি। সেই সময় প্রতিবেশী কয়েকজন বাচ্চাকে ললিত টিউশন পড়াতেন বলে তদন্তে জানা গেছে।
 
এই ঘটনার সূত্রেই তদন্তকারীদের নজরে উঠে এসেছেন পশ্চিমবঙ্গের নীলাক্ষ আইচ। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল তার হালিশহরের বাড়িতে পৌঁছে যায়।
 
নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপের সূত্র কী, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সমস্ত কিছুই খতিয়ে দেখছে তদন্তকারী দল। এর মধ্যেই গ্রেফতার হলেন ললিত ঝা।

 

ইসময়/একে/এমআরএম