সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

সেনাবাহিনীর সাথে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খান


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-08-01 আন্তর্জাতিক
সেনাবাহিনীর সাথে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খান
পাকিস্তানের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান


কারাবন্দী পাকিস্তানের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সাথে সংলাপের জন্য প্রতিনিধি নির্ধারণের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি কয়েকজন সাংবাদিক কারাগারের ভিতরে স্থাপিত আদালতে আলাপকালে এ তথ্য জানিয়েছে বলে জানান পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সাংবাদিকদের কাপ্তান ইমরান আরো জানান,সেনাবাহিনীকে তিনি কোনো দিন দোষারোপ করেননি। শুধু তাদের সমালোচনা করেছেন। এ ছাড়া সেনাবাহিনীকে ঘরের ‘দুষ্টু ছেলের’ সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, যেভাবে দুষ্টু ছেলের সমালোচনা করা হয়; তিনি একই রকমভাবে সেনাবাহিনীর সমালোচনা করেছেন। আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয়।

এই সাথে সেনাবাহিনী ভুলের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এ ছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে। ইমরানের দাবি, সেনাবাহিনীর দ্বারা যখন কোনো অবিচার হবে; তখন চুপ করে থাকা যাবে না।

উল্লেখ্য গত বছরের ৯ মে ইমরানকে গ্রেফতার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালান। ওই হামলার জন্য ইমরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে সেনাবাহিনী। ৯ মে-র সংঘর্ষের ঘটনায় ইমরানকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি কখনো ক্ষমা চাননি। এ ছাড়া সেনাবাহিনীর সাথে কোনো ধরনের সংলাপও করবেন না বলে জানিয়েছিলেন। তবে এখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।