সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিশ্ব

আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দিতে চায় বাংলাদেশ


স্টাফ রিপোর্টারঃ ইসময় আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট (কবীর নয়ন)

eshomoy.com || 2021-12-20
আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দিতে চায় বাংলাদেশ

 

 

 

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আফগানিস্তানের মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দেয়ার প্রস্তাব করেছে । 

 

 

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সহযোগিতার প্রস্তাব দেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে।

 

 

 

কারণ বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে। এ সময় খাদ্য, আশ্রয় ও সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগান জনসংখ্যার বৃহত্তর অংশের ওপর অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি। শীতকালে এ সংকট আরো প্রকট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মাসুদ বিন মোমেন।

 

 

 

মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আফগান জনগণের সমর্থনে ওআইসির অভ্যন্তরে এবং এর বাইরে সহযোগিতা জোরদার করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এ সময় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

 

 

 

ওআইসি’র ১৭তম বিশেষ বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাসুদ বিন মোমেন। প্রতিনিধি দলে আরো রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।