ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ নেয়ার পর নিউজিল্যান্ডে ২৬ বছর বয়সি এক ব্যক্তি মায়োকারডাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সোমবার জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ ।
নিউজিল্যান্ডের ‘কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড' এক বিবৃতিতে জানিয়ছে, ‘‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড মনে করছে, মায়োকারডাইটিসের কারণ সম্ভবত এ ঘটনা ঘটেছে ।মায়োকারডাইটিস হচ্ছে হৃদযন্ত্রের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন সীমিত করতে পারে এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে ৷
প্রথম ডোজ টিকা নেয়ার দুই সপ্তাহ পর ঐ ব্যক্তি মারা যান ৷ মারা যাওয়ার আগে কোনো লক্ষণ নিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি৷
নিউজিল্যান্ডে ঐ ব্যক্তির মৃত্যুর খবর সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে ফাইজার বলেছে, তারা বিশ্বাস করে তাদের টিকা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ।