সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : বিশ্ব

একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে হাইতিতে নিহতি১৬,আহত৪০


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-09-16 আন্তর্জাতিক
  একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে হাইতিতে নিহতি১৬,আহত৪০
একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে হাইতিতে নিহতি১৬,আহত৪০


একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ১৬ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) নিপ্পস অঞ্চলের ক্যালবাসিয়ার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বেসামরিক সুরক্ষা ও জনস্বাস্থ্য দল ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

কোনিল আরও জানান, সরকার হতাহত ও তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করছে।

আঞ্চলিক বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজন অবৈধভাবে ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার সময় এই বিস্ফোরণ ঘটে।

আহতদের মিরাগোয়ানের সেইন্ট থেরেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন,আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

, ইউএনবি।