পণ্য উৎপাদন এবং অনলাইনে পণ্য বিক্রয়ে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জে সফল নারী উদ্যোক্তাদের সম্মানা প্রদান করা হয়েছে। সম্মানা প্রদান উপলক্ষে ওমেন্স এন্ড ই-কমার্স (উই) এর উদ্যোগে শনিবার জেলা পরিষদ মিলনায়তনের অডিটরিয়মে আলোচনা সভা শেষে ছোট পরিসরে দিনব্যাপী পণ্য পদর্শনে মেলার আয়োজন করা হয় এবং সন্ধায় পদর্শনী মেলা শেষ হয়।
পণ্য পদর্শন ও আলোচনা শেষে দুপুরে জেলার ১৭জন সফল নারী উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মানা এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। ওমেন্স এন্ড ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মাদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মাদ গোলাম আজাদ খাঁন, পৌরসভার মেয়র মো.রমজান আলী, এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খাঁন টিটিু, বিসিকের উপ-পরিচালক মো.মাহবুবুল ইসলাম রোকন ও ওমেন্স এন্ড ই-কমার্সের জেলা শাখার সমন্বয়ক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জের ওমেন্স এন্ড ই-কমার্সের ৭৬জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সফল ও লাখোপতি ১৭জন নারীকে সম্মানা প্রদান করেন অতিথিরা। ওমেন্স এন্ড ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার বলেন, ওমেন্স এন্ড ই-কমার্সের মানিকঞ্জের সদস্যদের মধ্যে যারা অনলাইনের মাধ্যমে এক থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করেছেন। লাখ প্রতি হিসেবে তাদের ১৭জনকে আজকে বিশেষ সম্মানা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। আগামীতে যারা ভালো করতে তাদেরও বিশেষ সম্মানা প্রধান করা হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন,পুরুষের কাজের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে কাজ করে নারীরাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের সাথে নিয়েই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব এবং প্রধানমন্ত্রীর ২০৪১ সালের ভীষন বাস্তবায়ন হবে।