নতুন কমিটি ঘোষণা করা হয়েছে অর্থনীতি সমিতির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ আবুল বারকাত এবারের কমিটিতেও চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন।
অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে ২৫ ডিসেম্বর (শনিবার) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম সম্মেলন শেষে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিদায়ী কমিটির সহসভাপতি এ জেড এম আবু সালেহ কোষাধ্যক্ষ হয়েছেন।
৪২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক হান্নানা বেগম, আলমগীর হোসেন ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন খান, মোস্তাফিজুর রহমান সরকার, সাইদুর রহমান এবং নাজমা পারভীন পাপড়ি নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বদরুল মুনির, শেখ আলী আহমেদ টুটুল, আতাউর রহমান মন্ডল ও মাহমুদুল হাসান যুগ্ম সম্পাদক হয়েছেন।
নির্বাচিত ১০ জন সহ-সম্পাদক হলেন- পার্থ সারথী ঘোষ, জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন,মনছুর এম ওয়াই চৌধুরী, হাবিবুল ইসলাম, এ এম এম আতিকুর রহমান, মোহাইমিনুল ইসলাম, সাইফুর রহমান, মুহাম্মদ জসিম উদ্দিন এবং তাসরুন জাহান।
নতুন কমিটির ১৯ জন সদস্য হলেন- বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ, লিয়াকত হোসেন মোড়ল, মোরশেদ হোসেন, শামিমুল ইসলাম, মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, অধ্যাপক জহিরুল ইসলাম সিকদার, শাহানারা বেগম, খোরশেদ আলম কাদেরী, মনিরুল ইসলাম, জনি পারভীন, নেছার আহমেদ, আখতারুজ্জামান খান, সুকুমার ঘোষ, জাকির হোসেন, মোসলে উদ্দিন এবং মোহাম্মদ আকবর কবীর।
কোরবান আলী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। জামাল মোল্লা ও মেছের উদ্দিন সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন।