সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

জুমার পরে আজিজ সুপার মার্কেটে তালা দেয় এক পক্ষ, খুলল গিয়ে পুলিশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-03
জুমার পরে আজিজ সুপার মার্কেটে তালা দেয় এক পক্ষ, খুলল গিয়ে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগসংলগ্ন আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর বর্তমান কমিটির নেতারা মার্কেটের সব ফটকে তালা লাগিয়ে দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে।

হঠাৎ এ ঘটনায় মার্কেটের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত বেরিয়ে যান। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর ফটকগুলো খুলে দেয়। তবে এরপরও পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি।

বিকেলের দিকে আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের ভেতরে লোকজন খুবই কম। দোতলার অধিকাংশ দোকানপাট বন্ধ।

মার্কেটের একটি বইয়ের দোকানের কর্মচারী জানান, গত বুধবার রাতে বর্তমান কমিটির নেতাদের সঙ্গে অপর পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। দুর্গাপূজার কারণে বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। তবে আজ দুপুরে জুমার নামাজের পর আবারও উত্তেজনা দেখা দিলে বর্তমান কমিটির নেতারা ভেতর থেকে ফটকগুলোতে তালা লাগিয়ে দেন।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, ‘প্রায় পাঁচ দিন ধরে সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। এর প্রভাবেই বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। আজ খোলার পরও দুপুরের পর উত্তেজনা শুরু হয়। আমরা আতঙ্কে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একটি পক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে, অপর পক্ষ এর বিপক্ষে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আজ দুপুরে একটি পক্ষ মার্কেটের কলাপসিবল গেটগুলো বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ফটক খুলে দেয়।

ওসি জানান, বর্তমানে মার্কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।