সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

কবিরাজি চিকিৎসা কথা বলে তরুণীকে ধর্ষণ, মাদরাসার শিক্ষক আটক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-18
কবিরাজি চিকিৎসা কথা বলে তরুণীকে ধর্ষণ, মাদরাসার শিক্ষক আটক
এলাকার লোকজন তাকে আটক করে।

জয়পুরহাটের কালাইয়ে কবিরাজি চিকিৎসা করার কথা বলে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদরাসার আরবি বিভাগের প্রভাষকের বিরুদ্ধে। বিভিন্ন সময়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিলেন অভিযুক্ত ওই শিক্ষক।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ওই তরুণীর ঘরে প্রবেশ করলে এলাকার লোকজন তাকে আটক করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই তরুণীর পরিবারের সঙ্গে দেড় লাখ টাকায় মীমাংসা করেন।

এসব ঘটনা উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা গ্রামে ঘটে। 

স্থানীয় ও তরুণীর পরিবার জানায়, জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা এমরান হোসেন চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে কালাই উপজেলার এলাতা পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। তিনি কবিরাজি চিকিৎসাও করেন। সে কারণে মেয়েলি সমস্যার কারণে এলতা গ্রামের ওই তরুণী ইমাম এমরান হোসেনের কাছে যান।

এরই মধ্যে এমরান হোসেন ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক মেলামেশাও হয় তাদের মধ্যে। এসব ঘটনা এমরান হোসেন তার মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। কয়েক দিন আগে ওই তরুণী বিয়ের কথা বলায় তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে।

এক পর্যায়ের তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে ওই তরুণী উপজেলার মোলামগাড়ীহাটে তার নানার সঙ্গে বেড়াতে গেলে সেখানে দেখা হয় এমরান হোসেনের সঙ্গে। সেখানে তিনি জোরপূর্বক ওই তরুণীর হাত ধরে সিএনজিতে উঠাতে চাইলে জনতা বাধা দেয়।

এদিকে রাতে এমরান হোসেন আবারও ওই তরুণীকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেন, তার কথাতে রাজি না হলে পূর্বের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। তখন বাধ্য হয়ে ওই তরুণী তার পরিবারের সদস্যদের নিকট এসব বিষয় অবগত করেন।

আজ শনিবার দুপুরে এমরান হোসেন গত রাতের কথা মতে জোহরের নামাজের পর ওই তরুণীর বাড়িতে গিয়ে ঘরের ভেতরে অবস্থান করেন। তখন পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনদের ডেকে নিয়ে দুজনকে আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় এমরান হোসেন দেড় লাখ টাকা দিয়ে এ ঘটনা মীমাংসা করে সেখান থেকে উদ্ধার হন। 

তরুণীর মামা রুবেল হোসেন বলেন, আমার ভাগনির বাবার বাড়ি বগুড়ায়। ওর বাবা মারা যাওয়ার পর থেকে সে এখানেই থাকে। অনেক দিন ধরে সে অসুস্থ। তাই মাওলানার নিকট চিকিৎসা নিচ্ছিল। তিনি কবিরাজি চিকিৎসা দেন। এর মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে তা আসলে আমরা কেউ বুঝতেই পারিনি। আজকে তিনি বাড়িতে এলে গ্রামের লোকজন এসে তাদের আটকে রাখে। মামলা করতে চাইলে গ্রামের সবাই মিলে দেড় লাখ টাকা দিয়ে আপস করে দিয়েছে। টাকা নগদ দিয়েছেন।

অভিযুক্ত বটতলী মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা এমরান হোসেন