সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে খুন করল বাবা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-03
ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে খুন করল বাবা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভাসাম্যহীন বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে ঘটে এ ঘটনা।


অভিযুক্ত বাবার নাম মুক্তার আলী। তার বাড়ি একই এলাকায়।


পরিবার সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেয়া হলেও খুব একটা উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে বুক পেটে আঘাত করেন। মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার (৩) দেহ। এ ঘটনায় মা রুমি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘটনাটি সত্যিই হৃদয় বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে। এ বিষয়ে মামলা হয়েছে, আসামিকে সকালে গ্রেফতার করা হয়েছে।