সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে তুরস্ক ছাড়েন ট্রাম্প


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-11
ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে তুরস্ক ছাড়েন ট্রাম্প

ইরানের হুমকির আশঙ্কায় গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের রাজধানী আঙ্কারা ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে ট্রাম্পকে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’-এ উঠতে দেখা গেলেও সেটি ছিল মূলত একটি বিভ্রান্তিমূলক ব্যবস্থা। পরে বিমানবন্দরের একটি ক্যাটারিং বা খাবার সরবরাহের ট্রাকের মাধ্যমে ট্রাম্পকে ছোট একটি সামরিক বিমান, C-32A-তে নেওয়া হয়।

এ সময় অনেক সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাও ধারণা করেছিলেন যে ট্রাম্প পুরোনো বিমানটিতেই রয়েছেন। অন্যদিকে, ট্রাম্পকে বহনকারী ছোট সামরিক বিমানটি যুক্তরাজ্যের দিকে রওনা হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তাঁর বিমানের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কাকে নিরাপত্তা কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। তবে হোয়াইট হাউস প্রতিবেদনে বর্ণিত গোপন অভিযানের সব বিস্তারিত নিশ্চিত বা অস্বীকার করেনি।