সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

সামিট-এক্সিলারেট চালু, বাড়ল গ্যাসের সরবরাহ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-15
সামিট-এক্সিলারেট চালু, বাড়ল গ্যাসের সরবরাহ

সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

দেশের গ্যাস সংকট কিছুটা কমতে শুরু করেছে। কক্সবাজারের মহেশখালীতে থাকা সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। একই সঙ্গে এক্সিলারেট এনার্জির টার্মিনালও আংশিকভাবে চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে।

শুক্রবার বিকেলে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ থাকার পর রাত ৬টা ১০ মিনিটে আবার গ্যাস সরবরাহ শুরু হয়। শুরুতে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও শনিবার ভোরের মধ্যে তা প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য ছিল।

এদিকে শনিবার সকাল থেকে সামিট টার্মিনাল প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জি টার্মিনাল প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফলে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুটে উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ায় বাসাবাড়ি, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাস সংকট কিছুটা কমতে পারে। তবে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আরও গ্যাস প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।