দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, বিনা দরপত্রে ঢাকার বিভিন্ন এলাকায় থাকা ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় দেন। এসব মামলায় মির্জা আব্বাসসহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।