সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-16
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৩১ জন, তেজগাঁওয়ে ৮৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, উত্তরা বিভাগে ৪৯, রমনায় ৪১, লালবাগে ৩৬, গুলশানে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রামদা, দুটি তরবারি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এ ছাড়া চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।